কলতাকা নাইট রাইডার্সের মূল স্কোয়াডে জায়গা হচ্ছে না বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এই ফাঁকে দু’দিনের ছুটিতে গতকাল দেশে এলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে সাকিব আল হাসান অনেকদিন ধরেই ভারতে আছেন সাকিব। এবারের আইপিএল আসরে নাইটদের খেলা এ পর্যন্ত ১২টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর মধ্যে একটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ারও গৌরব অর্জন করেন সাকিব।
দলে জায়গা না পেলেও পয়েন্ট টেবিলে সাকিবের নাইট রাইডার্স বর্তমানে শীর্ষে অবস্থান করছে। দলটির জয়রথ চলছেই। এমন উইনিং কম্বিনেশন ভেঙে সাকিবের ফের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কমই আছে বলে মনে করছেন অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন